হাতিমাথা খাগড়াছড়ি

hatimuri


দেশের অধিকাংশ পর্যটন স্পটই প্রাকৃতিকভাবে সৃষ্ট। তবে এর বাইরে মানুষের তৈরি করা কিছু কাজ নান্দনিকতার কারণে কাকতালীয়ভাবে পর্যটন স্পটের তকমা পেয়ে বসে। তেমনি একটি হলো খাগড়াছড়ির ‘হাতির মাথা সিঁড়ি’। প্রায় ৩শ ফুট দীর্ঘ এই শোভা খাগড়াছড়ির সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে অবস্থিত। পাহাড়িভাবে একে মায়ুং কপাল বা হাতিমুড়া নামেও ডাকা হয়। স্থানীদের কাছে হাতিমাথা খ্যাত এই স্থানের চাকমা নাম ‘এদো সিরে মোন’। আবার অনেকের কাছে এটি স্বর্গের সিড়ি হিসাবেও পরিচিত।

 

পাহাড়ের গায়ে এই সিঁড়ি মাটিরাঙ্গা উপজেলার বহু গ্রামের আদিবাসীদের জেলা সদরে আসা–যাওয়া সহজ ব্রিজ হিসেবে ব্যাবহৃত হয়েছে এবং নির্মাণে অবদান রেখেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ২০১৫ সালের ১৩ই জুন মোট ১২ লাখ টাকার বেশি ব্যায়ে নির্মাণকৃত এই সিডি দ্বারা মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়ন ও খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকার ভাঙ্গামুড়া, বাদলছড়া, মাখন তৈসা, কিনাপাপাড়া, হাজাপাড়া, কেশ মহাজনপাড়া, সাধুপাড়া, নতুনপাড়া, কাপতলা, হাতির মাথাসহ ১৫টি গ্রামের প্রায় ৮ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার সঙ্গযোজন ঘটে।

 

তবে সিঁড়ি দেখতে হলে আপনাকে দেড় ঘণ্টার হাঁটা পথের প্রস্তুতি নিতে হবে। খাগড়াছড়ির পেরাছড়া দিয়ে চেঙ্গী নদী পাড় হয়ে পাক্কা দেড় ঘণ্টার হাঁটা পথ। আঁকা-বাঁকা, উচুঁ-নিচু রাস্তা, সবুজ পাহাড় পেরিয়ে যেতে হবে গন্তব্যে। প্রথম দিকে খুব সহজে সিঁড়ি দিয়ে উঠতে পারলেও এক তৃতীয়াংশ অতিক্রম করার পর খাঁড়া পাহাড়ের কাছাকাছি গেলে নিশ্চিত আপনার শরীর কাঁপবে। তবে সিঁড়ির উপরের অংশে দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ের সারি দেখা যাবে। যা নিমিষে আপনার ক্লান্তি দূর করবে।

 

কিভাবে যাবেন?

হাতিমুড়া বা হাতিমাথা পাহাড়ে যেতে চাইলে প্রথমে খাগড়াছড়ি সদরে আসতে হবে। খাগড়াছড়ি হতে পানছড়ি যাওয়ার পথে জামতলীর যাত্রী ছাউনির সামনে নেমে বাম দিকের রাস্তা ধরে চেঙ্গী নদী পেরিয়ে পল্টনজয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি দোকান দেখতে পাবেন। সবচেয়ে ভাল হয় এখান থেকে গাইড নিয়ে নেওয়া। কারণ প্রথমবার হাতিমাথা পাহাড় যাওয়ার ক্ষেত্রে এই রাস্তা বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। দোকানের ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে দুটি বাঁশের সাঁকো পেরিয়ে যাওয়ার পর কিছুটা দূরে ডানদিকে ছড়ার পাশ দিয়ে এগিয়ে আরো একটি বাঁশ-গাছের সাঁকো পার হতে হবে। এরপর পথ ধরে যেতে থাকলে একটি পাড়া (বগড়া পাড়া বা লারমা পাড়া) দেখতে পাবেন। আরো সামনে এগিয়ে ছড়া ও একটি বড় টিলা অতিক্রম করে কাপতলা এলাকায় পৌঁছাবেন। কাপতলা থেকে বেরিয়ে ডান দিকে নিচু পথ ধরে এগিয়ে আরো একটি মোড় পাবেন সেই মোড়ের ডান দিকে কিছুটা এগুলেই অসাধারণ হাতিমাথা পাহাড় দেখতে পাবেন। জামতলীস্থ যাত্রী ছাউনি থেকে হাতিমাথা পাহাড় পৌঁছাতে ঘন্টা দেড়েক ট্রেকিং করতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ