দক্ষিণ বাংলার আলেমকুল শিরমনি শ্যামনগর থানার গাবুরা গাইন বাড়ির সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা এ বি এম আব্দুল হামিদ সাহেব বার্ধক্যজনিত কারনে গতকাল ২০-০৪-২০১৯ রোজ শনিবার সকাল ৮ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স প্রায় ৯৫ বছর।
মরহুমের জানাজা নামায আজ সকাল ১০ টায় নিজস্ব বাসভবন সংলগ্ন গাবুরা জি এল মাধ্যমিক বিদ্যলয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজা নামযে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোকসমাগম হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশ বরেন্য বিভিন্ন আলেমে দ্বীন ও সমাজসেবক বৃন্দ।
মরহুমের জানাজা নামাযের পুর্বে আলোচনা করেন দক্ষিণ বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, সাবেক সাংসদ জনাব গাজী নজরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, সাবেক ইউ পি চেয়ারম্যান শফিউল আযম লেনিন সহ আরো অনেকে। এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্ত পরিবারের জন্য দুয়া করেন।
জানাজা নামায পরিচালনা করেন মরহুমের অসিয়াত অনুযায়ী তার জেষ্ঠ পুত্র মাওলানা মুহাদ্দিস আবু হানিফা।
মরহুমের মৃতুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে এবং এলাকার মানুষ একজন অভিভাবক ও ইলমে দ্বীনের উস্তাদ হারিয়েছে বলে জানা যায়।



0 মন্তব্যসমূহ