শিকাগোয় এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত, আহত ১৫

গুলিতে দুইজন নিহত

 

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আলাদা দুটি এলোপাতাড়ি গুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় রোববার রাতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

সোমবার পুলিশ জানিয়েছে, রাত ৯টার কিছুক্ষণ আগে সাউথ শোর এলাকায় একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে একজন। এতে নিহত হয় এক নারী। আহত হয় ১৫ বছর বয়সী এক কিশোরসহ চার ব্যক্তি। হতাহত সবাই এ সময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া রাত ১১টার দিকে শিকাগোর মার্কেট পার্ক এলাকায় ঘটে আরেকটি এলাপাতাড়ি গোলাগুলির ঘটনা। যাতে নিহত হয়েছেন এক নারী। আহত হয় অন্তত আট ব্যক্তি। গোলাগুলির ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। এতে আহত হয় আরও দুজন।

শিকাগোয় এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ