মটরবাইকে টায়ার প্রেসার কেমন রাখবেন

tire pressure in bike

টায়ার প্রেসারঃ

প্রতিটি বাইকার তার বাইক নিয়ে খুব সচেতন। তাই বাইকের যত্ন সংক্রান্ত সব খুটিনাটি বিষয়গুলো তারা জেনে থাকেন।কিন্তু নিজেদের অজান্তেই বাদ পরে যায় টায়ারের যত্ন।অথচ একটি বাইকের টায়ার বাইকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি।কারন বাইকের টায়ার বাইকটিকে রোডের সাথে সংযুক্ত করে রাখে।

আর নিরাপদ পথ চলার জন্য টায়ারে সঠিক পরিমানে প্রেসার বা বাতাস থাকাটা খুব জরুরী।কারন টায়ার প্রেসারের উপরেও অনেক কিছু নির্ভর করে।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে টায়ার প্রেসারের উপর কি কি নির্ভর করে?

প্রথমত,

টায়ার প্রেসারের উপর আপনার নিরাপদ পথচলা নির্ভর করে।সেটা আবার কিভাবে?

আমরা সবাই জানি অতিরিক্ত কোন কিছুই ভালো না,ঠিক তেমনি টায়ারের ক্ষেত্রেও একি ঘটনা ঘটে,আপনার বাইকের টায়ারে যদি অতিরিক্ত প্রেসার থাকে তাহলে টায়ারটি চলন্ত অবস্থায় রাস্তার সাথে সঠিক ভাবে যুক্ত হতে পারে না,এর ফলে ঘটে যেতে পারে দূর্ঘটনা।যখন টায়ারটি রাস্তার সাথে সঠিকভাবে যুক্ত থাকতে না পারে তখন হাইস্পীডে বাইটি হাল্কা ঝাকুনিতে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করে,যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে বলা যায় টায়ার প্রেসার বেশি থাকলে বাইকটি বেশি লাফালাফি করে,এর ফলে সমস্যা হয় বাইকের ব্যালেন্সে,সমস্যা হয় নিরাপদ ব্রেকিং করতেও।

লেখাটি পড়ে হয়তো অনেকেই ভাবছেন “আমি তাই তো টায়ারের প্রেসার কম রাখি,তারমানে এটাই উত্তম ‘’

না টায়ারে প্রয়োজনের তুলনায় প্রেসার কম রাখলে এটা আরো বেশি ক্ষতিকর,

এর ফলে খুব অল্প সময়ে আপনার বাইকের টায়ারটি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।সাথে ইঞ্জিনের উপর ও এটি ভালো প্রেসার ফেলে।

চিন্তায় পরে গেলেন?

তাহলে কিভাবে বুঝবো আমার বাইকের জন্য সঠিক টায়ার প্রেসার কত?

 এটা বুঝা তেমন কঠিন কোন কাজ না।

তবে সেটা জানতে হলে আপনাকে প্রথমে PSI কি সেটা জানতে হবে।

PSI(Pound per Square Inch).

প্রতিটা কম্পানি তাদের টায়ারগুলোতে টায়ার সাইজের আশেপাশেই হাওয়ার পরিমান টা সাংকেতিক ভাবে লিখে দেয়।

যেমনঃ25p,42p ইত্যাদি।

চাকার প্রেসারটা অনেকটা টায়ারের উপর নির্ভর করে।এই জন্য বাইকে নতুন টায়ার লাগানোর আগে টায়ারের গায়ে লেখা সংকেতগুলো ভালোভাবে পরে নিন।প্রয়োজন হলে ছবি তুলে রাখুন।এতে করে আপনি নিজেই আপনার বাইকের সঠিক টায়ার প্রেসার জানতে পারবেন।

অনেক সময় টায়ারে খুব ছোট করে লেখা থাকার কারনে আমরা সেটা খুজে পাই না,সেক্ষেত্রে আপনি আপনার বাইকের মেন্যুয়াল বুকটি ফলো করতে পারেন।

আপনার বাইকের মেন্যুয়াল বুক নেই,আবার টায়ারেও লেখা পাচ্ছেন না, সে ক্ষেত্রে কি করবেন?

চিন্তার কোন কারন নেই, একটা পরিমান আছে যেটা সব কম্পানিগুলো রিকমান্ড করে,

সামনের চাকার জন্যঃ২৯ পিএস আই।

পেছনের চাকার জন্যঃ৩৩ পিএস আই।

তবে এই পরিমান আপনি এডজাস্ট করে নিতে পারেন।রাইডার এবং পিলিয়নের ওজনের উপর নির্ভর করে।

পরিশেষে বলতে চাই বাইকে সব সময় অতিরিক্ত ওজন বহন করা থেকে বিরত থাকুন।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ