ইঞ্জিন অয়েল পরিবর্তন করা নিয়ে চিন্তিত ? সহজ সমাধান

How to change oil

বাইকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো ইঞ্জিন অয়েল বাছাই করা এবং ইঞ্জিনের মাঝে সেই অয়েল এর ব্যবহার করা যেন ইঞ্জিন এর পারফর্মেন্স ভালো থাকে। একটি  নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়।

অনেকেই আমরা এই তেল পরিবর্তন করতে পারি আবার অনেকেই হয়তো জানিনা কিভাবে এই ইঞ্জিন অয়েল ইঞ্জিনে সঠিক ভাবে লোড করতে হয়।

আজ আমরা আপনার সাথে কিছু সহজ পদ্ধতি শেয়ার করব, যেন আপনি বাড়িতে বসেই সঠিক ইঞ্জিন অয়েল নির্বাচন ও পরিবর্তন করতে পারেন।

পুরো আর্টিকেল টি পড়ে আপনার কেমন লাগলো , কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

আসুন প্রথমেই জেনেনেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে আপনার কী কী  প্রয়োজনীয় জিনিস লাগবে

ইঞ্জিন অয়েল

আপনার মোটরসাইকেল এর ম্যানুয়াল চেক করুন এবং দেখুন ঠিক কি ধরণের ইঞ্জিন অয়েল আপনাকে সাজেস্ট করা হয়েছে। সেখানে ঠিক কি পরিমাণ ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করবেন সেটাও দেয়া হয়েছে।

অয়েল ফিল্টার

যেকোন মোটরসাইকেল পার্টস এর দোকানে গেলেই আপনাকে আপনার মোটরসাইকেল অনুযায়ী একটি অয়েল ফিল্টার দিয়ে দিবে এবং এর দাম খুব বেশিও না অথবা আপনার মোটরসাইকেল এর ম্যানুয়াল চেক করুন ।

সাম্প ওয়াশার

এটার দাম কিন্তু একটু বেশি পরতে পারে তাই যদি পুরোনটা ভালো থাকে তবে সেটাকেই একটু মুছে সুন্দর করে ব্যবহার করতে পারেন তবে আমার মতে রিপ্লেস করে নতুন ব্যবহার করাটাই উত্তম কাজ।

অয়েল ফিল্টার রিমোভাল টুল

আপনার বাইকে যদি স্ট্যান্ডার্ড অয়েল ফিল্টার থাকে তবে খুব সহজেই আপনি একটি রেঞ্চ এর মাধ্যমে এটি খুলতে পারবেন।

অয়েল ট্রে

পুরোনো তেল রাখার জন্য একরকম কিছু একটা নিয়ে নিন এতে করে আপনার কাজের সুবিধা হবে।

গ্লাভস

গ্লাভস ব্যবহার করেন আর না হলে হাতের মাঝে চুলকানি হতে পারে এলার্জি থাকলে এছাড়াও পুড়ে যাওয়া ইঞ্জিন অয়েল একটু ক্ষতিকর হয় তাই এটা ব্যবহার করাই ভালো তাছাড়া হাত পরিস্কার থাকবে ।

এবার আসুন স্টেপ বাই স্টেপ গাইড

অয়েল গরম করে নিন

আপনার ইঞ্জিন থেকে সম্পূর্ণ ভাবে পুরোনো অয়েল নিষ্কাশন করতে কিছুক্ষণ মোটরসাইকেল এর ইঞ্জিন অন করে এটিকে গরম করার চেস্টা করুন প্রয়োজনে আশে পাশে থেকে দুই চক্কর দিয়ে আসুন ।
bike oil change


তেল নিষ্কাশন করুন

ইঞ্জিন এবং অয়েল গরম হয়ে যাবার পর এবার আপনার কাজ হবে ইঞ্জিন থেকে তেল নিষ্কাশন করার। সাবধানে আপনার অয়েল ট্রে ইঞ্জিনের নবিচে নিয়ে যান এবং রেঞ্চ দিয়ে ইঞ্জিন এর সকেট  এবং অয়েল প্লাগ খুলে তেল নিষ্কাশন করুন ।

সম্পূর্ণ অয়েল নিষ্কাশন করুন

অয়েল প্লাগ খুলে ফেলার পর রেখে দিন এভাবেই যেন সম্পূর্ণ তেল পড়ে শেষ হয়ে যায় । সম্পূর্ণ  তেল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সময় টি কাজে লাগাতে বাইক মোছার কাজ করতে পারেন।

পুরোনো অয়েল ফিল্টার খুলে ফেলুন

রেঞ্চ এর মাধ্যমে পুরোনো অয়েল ফিল্টারটি সাবধানে খুলে ফেলুন। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কাজ করুন।

নতুন অয়েল ফিল্টার লাগিয়ে নিন

এবার একটি নতুন অয়েল ফিল্টার নিন যখন দেখবেন আর কোন তেল চুইয়ে পরছেনা।

নতুন সাম্প প্লাগ ওয়াশার ব্যবহার করুন

অন্যান্য সকল কাজ শেষ হবার পর এখন আপনার পালা যদি একটি নতুন সাম্প ওয়াশার প্লাগ লাগাতে চান তবে সেটা হাতের কাছে নিন। হাত দিয়েই এর সকল স্ক্রু টাইট করে লাগাতে পারবেন আপনি। ম্যানুয়াল বুক দেখে নিন এবং আপনার বাইকের ম্যাক্সিমাম টর্ক দেখে এটা টাইট করুন ঠিক যতটা আপনার প্রয়োজন।

নতুন অয়েল লোড করুন

সব কাজ শেষে এখন আপনার কাজ নতুন অয়েল লোড করা। আপনার বাইক কতটুকু লোড নেয় সেটা দেখে ইঞ্জিন অয়েল পরিমাণ মত লোড করে নিন । ফুল লোড বা অভারলোড করবেন না ।

ব্যাস হয়ে গেলো আপনার কাজ । মনে রাখবেন বাইকের সঠিক পরিচর্যা করলে কমদামি বাইকও প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ