করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এ বিষয়ে ফেসবুকে ‘অনভিপ্রেত ও উস্কানিমূলক’ বক্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগে এক কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বরখাস্তকৃত শিক্ষক হলেন: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে তার বিরুদ্ধে শোকজ করে বিভাগীয় কার্যক্রম গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এজন্য কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জানাতে নোটিশ দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ