করোনায় নতুন আক্রান্ত আরও ৫ জন

সব মিলে ৪৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।



দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন কোনো মৃত্যু হয়নি। এর আগে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলে ৪৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। অনলাইনে এ সংক্রান্ত ব্রিফিং করা হয়েছে।


আইইডিসিআরের যোগাযোগের জন্য ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এখান থেকে হান্টিং নম্বরের মাধ্যমে অন্যান্য নম্বরে টেলিফোনটি চলে যাবে। এছাড়া ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ