ব্যান্ডউইটথের মুল্য কমায় লাভ কি?

ব্যান্ডউইটথের দাম কমায় কি লাভ আছে?

ব্যান্ডউইটথের দাম কমেছে বলে অনেকে খুব আনান্দ করছেন যে এখন হয়ত দাম কম নিবে ISP. কিন্তু কেউ কি পত্রিকার পাতায় কি লিখেছে সেটা বুঝেছেন?  সেখানে সরকারি প্রতিষ্ঠান BTCL দিবে এবং ADSL এর কথা বলা হয়েছে।
এখন যদি ISP ব্যান্ডউইটথ BTCL থেকে নেয় তাহলে ২ দিন পর তাকে গালি দিবেন যে দিনে ১০ বার কেন লাইন থাকে না? ২ দিন ধরে কেন লাইন নেই? কারন তাদের কোন প্রবলেম হলে হেল্প লাইনে ফোন করে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়।
আর ADSL এর লাইনে ফেসবুক বা ইউটিউব নেই। শুধু কি ইন্টারনেট নিয়ে আপনারা চালাইতে পারবেন?
এখন আসি ভিন্ন বিষয়ে যারা লোকাল এরিয়াতে ব্যবসায় করে তাদের NTTN মানে তারের ভাড়া দিতে হয় আর এটা প্রতি এমবিপিএস এ দিতে হয়।
আবার অধিকাংশ লোকাল ব্যবসায়ীদের ক্যাশ সার্ভার নেই। তাদের আবার প্রতি এমবিপিএস এ NTTN সহ বিল দিতে হবে। ফেসবুক এর জন্য দিতে হবে আবার BDIX না হলে গ্রাহক অসন্তুষ্ট হবে।
এত সব কিছুর পর কিভাবে ISP মালিকগন বিল কম নিবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ