বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত র‍্যাবের দাবী মাদক বিক্রেতা

বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত র‍্যাবের দাবী মাদক বিক্রেতা

বন্দুকযুদ্ধে নিহত ২ যুবক-

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর ফারুক (৩৫) ও আবদুর রহমান (৪৫)।

র‌্যাবের দাবি, নিহত ফারুক ও আবদুর রহমান মাদকবিক্রেতা। তারা টেকনাফ থেকে মাদকের চালান নিয়ে ঢাকায় নিয়মিত বিক্রি করতেন।


ঘটনাস্থল থেকে একটি গাড়ি, ৩০০ বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।


সোমবার ভোরে উপজেলার বাহারছড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক রামুর খুনিয়া পালং এলাকার ও আবদুর রহমান টেকনাফ সাবরাং এলাকারবাসিন্দা।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ইয়াবা পাচারের গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সামলাপুর চেকপোস্টে অবস্থান নেয়। এসময় টেকনাফে ৭/৮ কিলোমিটার দূরে র‌্যাবের আরেকটি দলও অবস্থান করছিল।তারা একটি গাড়িকে সন্দেহ হলে থামানোর সংকেত দেয়। সংকেত না মেনে গাড়ি চলে গেলে তাদের ধাওয়া করে র‌্যাব।

এসময় গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা।আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি থেমেগেলে ঘটনাস্থল থেকে ওই দুই মাদকবিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়।

এসময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা টেকনাফ থেকে মাদকের চালান নিয়ে ঢাকায় নিয়মিত বিক্রি করতেন বলে জানান এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ