এসএসসি ও সমমান পরিক্ষার্থীদের ফল প্রকাশ
২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। আর জিপিএ-৫ পেয়ে সবার চেয়ে এগিয়ে আছে ঢাকা বোর্ড। রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। ২০১৯ সালে এসএসসি এবং সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে আজ এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাশের হার শতকরা ৮২.২০ শতাংশ। গতবছর পাশের হার ছিল ৭৭.৭৭ শতাংশ। পাশের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। উক্ত পরিক্ষায় অংশগ্রহণ করে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৬৫২ জন। পাস করেছে ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। অপরদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অংশ নিয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন, পাসের হার ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এ ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অংশগ্রহন করে ১ লাখ ২৬ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। পাস করেছে ৯১ হাজার ২৯৮ জন। পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ।


0 মন্তব্যসমূহ