শ্যামনগরের আটুলিয়া নওয়াবেঁকীর মাদক সম্রাাট রফিকুল আটক

মাদক সম্রাট রফিকুল আটক

মাদক সম্রাট রফিকুল পুলিশের কাছে আটক  


সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন নেতৃত্বে শ্যামনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে একাধিক মাদক মামলা  (জিআর নং- ৩৭৬/১২, ৪৫৫/১২, ৫৭/১৬, ৩১১/১৭, ৯২/১৬, ৩৭৮/১৫,২৭৩/১৭, ১৩৪/১৯)  এর আসামী মাদকসম্রাট  মোঃ রফিকুল ইসলাম(৪১), পিতা- মৃত মোহর আলী সানা, সাং- বিড়ালক্ষী, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে  ৫১ পিচ ইয়াবা সহ এসআই/ নুর কামাল ও এএসআই/ আমিরুল ইসলাম, এএসআই/ জিল্লুর রহমান সাগর, এএসআই/ আব্দুল্লাল আল মামুন গ্রেফতার করেন ।পরবর্তীতে তাহার বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-২২, তাং-১৭/০৫/১৯ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ রুজু হয় এবং অদ্য ইং ১৭/০৫/১৯ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
তার আটকে সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান হয়।     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ