আন্তর্জাতিক টুর্নামেন্টে সিরিজ জয়ের খরা কাটালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৫ উইকেটে জয় ছিনিয়ে আনলো বাংলাদেশ।
৫০ ওভারের খেলা থাকলেও বৃষ্টি আইনে এই দিন খেলা গড়ায় ২৪ ওভারের ম্যাচে। স্বল্প ওভারের এই ম্যাচে টাইগারদের সামনে ২১০ রানের টার্গেট ছুড়ে দেয় ক্যারিবিয়ানরা।
বিশাল রানের এই লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জ্বলে উঠেন টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
এই দুই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৯ রান । ৬
ওভারের মাথায় তামিম ১৮ রান করে বিদায় নিলে সৌম্য যেন তাঁর রানের গতি আরও
বাড়িয়ে দেয় । ক্যারিবিয়ান বোলারদের তুলোধুনা করতে থাকেন ৪১ বলে ৬৬ রানের
বিরাট এক ইনিংস খেলেন।
খেলা তখন শেষ হতে ৮ ওভার বাকি ছিলো
মাহমুদউল্লাহর সাথে উইকেটে আসেন মোসাদ্দেক রানও তখন বলের থেকে দ্বিগুণ
ছিলো। ঠিক সেই সময় নিজের আসল রূপ যেন দেখিয়ে দিলেন মোসাদ্দেক।
ঝড়ো ব্যাটিং করে উড়িয়ে দিলেন ক্যারিবিয়ান
বোলারদের ২৪ বলে করলেন ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস।তাঁর এমন ঝড়ো ব্যাটিংয়ে
৫ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এটিই প্রথম তাদের কোন
ত্রিদেশীয় সিরিজ জয়।


0 মন্তব্যসমূহ