সাতক্ষীরা শ্যামনগরের বিভিন্ন জায়গায় ভিন্নভিন্ন অভিযানে আটক ১১ জন -AMR News

শ্যামনগরে ১১জন কে মাদক সহ বিভিন্ন অভিযোগে আটক

পুলিশের অভিযানে আটক ১১

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম  দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  মোঃ হাবিল হোসেন  নেতৃত্বে শ্যামনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে শ্যামনগর থানার মামলা নং(খুন মামলার)- ৩৪, তারিখ-৩০/৪/১৯ , ধারা- ৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর আসামী মোঃ আঃ মজিদ গাজী(৫৮), পিতা- মৃত আতিয়ার গাজী, ২। সফিরন বেগম(৪৫), স্বামী- মোঃ আঃ মজিদ গাজী, উভয় সাং- পশ্চিম পরানপুর, শ্যামনগর থানার মামলা নং- ১০, তারিখ, তারিখ ১০/০৫/২০১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর আসামী মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান, পিতা- মোঃ জলিল মোল্যা, সাং- ভেটখালীকে ২০ পিচ ইয়াবা সহ এসআই/ শেখ নুর কামাল, ও শ্যামনগর থানার মামলা নং- ১১, তারিখ, তারিখ ১১/০৫/২০১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর আসামী মাদক ব্যবসায়ী মোঃ রমজান কয়াল, পিতা- ওয়াজেদ আলী কয়াল, সাং- ইসমাইলপুর কে ২১ পিচ ইয়াবা সহ এএসআই/ রফিকুল ইসলাম, সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রেজাউল করিম পিতা- মোঃ আরশাদ শেখ, সাং- ধুমঘাটকে এএসআই/ মনিরুল ইসলাম, সিআর ৭২/১৮ এর আসামী মোঃ ফরিদ হোসেন, পিতা- শহিদুল ইসলাম, সাং- সৈয়দালীপুরকে এসআই/ তৌফিক আহমেদ টিপু, সিআর ২১০/১৬ এর আসামী নুরুজ্জামান, পিতা- রজব আলী সাং- মথুরাপুর, সিআর ৬৪/১৮,৬৬/১৪ এর আসামী আল আমিন পিতা- লতিফ বাউলি, সাং- বৈশখালী কে এসআই/ আহম্মদ আলী, সিআর ৪৯/১৮  এর আসামী আব্দুল্লা শেখ, পিতা- সামাদ শেখ সাং- পূর্ব বিড়ালক্ষী, জিআর ৫২/১৭ এর আসামী মঈনুদ্দিন পিতা- মোঃ মজিদ, জিআর ৫২/১৭ এর আসামী মোঃ সাইদুল ইসলাম পিতা- কেরামত গাজী সাং- কালিঞ্চি, সর্বথানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার পূর্বক ইং ১১/০৫/২০১৯ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ওসি হাবিল হোসেনের প্রচেষ্টা ও নেতৃত্ব প্রশংসায় পঞ্চমুখ শ্যামনগর বাসী।এ ধরণের কার্যক্রমে কর্তৃপক্ষ কে শ্যামনগরের সুশীল সমাজ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।অভিযান অব্যহত থাকুক।এ প্রত্যাশা করেন শ্যামনগরবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ