ফেসবুক নিজের কাজে ব্যবহার করুন কিভাবে জেনে নিন

ফেচবুক ব্যবহার করুন নিজের কাজে


কিছু বাস্তব পরামর্শ


ফেসবুক কে ব্যবহার করুন কাজের নিয়্যতে, অহেতুক সময় নষ্ট করার জন্য ফেসবুক ব্যবহার করবেন না। কিভাবে করবেন একটু খেয়াল করুন

১। প্রথমে ঠিক করেন, আপনি আসলে কি চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার স্পেশালিটি কি? আপনি ফ্রি ল্যান্সার, আপনি মাউন্টেনিয়ার, আপনি ট্রেকার, আপনি রানার, আপনি সাইক্লিষ্ট , নাকি আপনি একজন ছাত্র?

২। যখন আপনার কাজ বুঝে ফেললেন , এইবার খুঁজে দেখে সেই কাজ সম্পর্কিত ফেসবুকের একটা বেষ্ট গ্রূপ খুঁজে বের করেন, সাথে সাথে আরো দুই তিন টা সাবসিডিয়ারি গ্রূপ খুঁজে বের করে জয়েন করে ফেলেন, মনে করেন আপনি ভালবাসেন রানিং করতে তাহলে রানিং রিলেটেড গ্রূপ গুলো খুঁজে বের করবেন , এমন দুই তিন টা গ্রূপে জয়েন করে ফেলেন।

৩। এইবার আপনার স্ক্রিল কে ডেভেলপ করার জন্য আপনি যে সেক্টরে আগ্রহী , সেই সেক্টরের কয়েকজন লিজেন্ডস কে এড রিকোয়েষ্ট দিন , একসেপ্ট না করলে প্রয়োজনে তাদের কে ইনবক্স এ রিকোয়েষ্ট করুন। তাদের সাথে দ্রুত এড হয়ে যান।

৪। এইবার এইসব গ্রূপ এ রেগুলার সময় দিন, লিজেন্ডস দের ওয়াল ঘাটেন, তাদের পুরানো পোষ্ট গুলো দেখেন, তারা কিভাবে লিজেন্ডস হল, তাদের কর্মপদ্ধতি কি ছিল, কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, কিভাবে কাজ শিখছে সেগুলা দেখেন, আস্তে আস্তে নিজের জীবনেও সেগুলা এপ্লাই করতে থাকেন।

৫। এ ছাড়া আপনার দ্বিতীয় , তৃতীয় শখের বিষয় নিয়েও একই কাজ করেন যা আপনাকে আনন্দ দিবে, আপনার জীবনে পজিটিভ ইফেক্ট ফেলবে এমন শখ গুলোকেই প্রাধান্য দিবেন।

৬। এর পরের কাজ হচ্ছে, বাকি যতকিছু আছে সবই আসলে অপ্রয়োজনীয় , সেগুলাই আসলে আপনার সময় কে নষ্ট করছে। সেই রিলেটেড গ্রূপ গুলো থেকে লিভ নিন, সময় কাটান শুধু শিক্ষনীয় ও শখের গ্রূপ গুলোতে ব্রাউজিং করে। খেয়াল রাখবেন, প্রতিদিন যেন কিছু না কিছু শিখেন, কিছু ইনস্পারেশন পান, এই বিষয় টা গুরুত্বপূর্ন।

৭। জীবনে চলার পথে যা কিছু কে নেগেটিভ মনে হয় সেগুলা কে যেমন আমরা বাস্তবেও এড়িয়ে চলি তেমনই এড়িয়ে চলুন ভার্চুয়াল জীবন থেকেও, যেমন আপনি চাচ্ছেন ডায়েট করতে , এইক্ষেত্রে যেমন আপনি চাইবেন না খানাদার কোন বন্ধুর সাথে লম্বা সময় কাটাতে, তেমনই ফেসবুকের ভার্চুয়াল জগত থেকেও রিমুভ করে দিন ফুড রিলেটেড গ্রপ গুলো কে। ভালভাবে খেয়াল রাখেন, কোন কোন বিষয় আপনাকে মেন্টালি ডিসটার্ব করছে, আপনার চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলা থেকে দূরে থাকেন।

৮। সম্ভব হলে নিজের শখ, এম্বিশন রিলেটেড কাজ গুলো, চিন্তা ভাবনা সেই সব গ্রূপে শেয়ার করুন, কিছু বুঝে না আসলে সিনিয়র দের কাছে পরামর্শ চান কিন্তু অবশ্যই আদবের সাথে। যেমন আপনি ভাল রান্নস করতে পারেন, রান্না বিষয়ক গ্রূপ গুলো তে এড আছেন, প্রতিদিন অন্য রাধুনি দের রান্না দেখছেন, রেসিপি শিখছেন , এর পাশা পাশি অবশ্যই আপনি তাদের পোষ্ট এ এক্টিভলি পার্টিসিপেট করবেন, না বুঝে আসলে জিজ্ঞাসা করবেন, নিজে কোন নতুন আইটেম রান্না করলে তা বিস্তারিত শেয়ার দিবেন, কেউ কোন পরামর্শ দিলে রাগ করবেন না বরং চিন্তা করে দেখবেন, আপনার ভালর জন্যই পরামর্শ দিয়েছে, তা নিয়ে চিন্তা করবেন।

৯। প্রতিদিন শিখা, জানার মধ্যে কর্মধারা কে নিয়োজিত না রেখে শিখার বিষয় কে অল্প অল্প করে প্রাক্টিস করবেন, মনে করেন আপনি ফটোগ্রাফি শিখতে চাচ্ছেন, কোন গ্রূপ এ এড হয়েছেন, কিছু কিছু করে শিখছেন প্রতিদিন, আপনি সেই শিখা বিষয় গুলা নিয়ে কিছু কাজ করেন, ছবি তুলেন, সেগুলা গ্রূপে শেয়ার দিন, অন্যদের মতামত নিন, এইভাবেই দ্রুত এগিয়ে যেতে পারবেন, কেউ নেগেটিভ কমেন্ট করলে রাগ করবেন না, সে কি বলতে চাচ্ছে তা খেয়াল করেন, তা থেকে শিক্ষা নিন।

আসুন ফেসবুক ব্যবহার করি জীবনকে এগিয়ে নেয়ার জন্য, ফেসবুক যেন জীবন যুদ্ধে পেছানোর কারণ না হয়।

হ্যাপি ফেসবুকিং , ইউজ ফেসবুক ফর অ্যা রিজন

লিখেছেনঃ আবু বক্কর সিদ্দিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ