শবে বরাত এর রাত্রে ইবাদত করা বিদয়াত বলে অনেকে প্রচার করে যাচ্ছে।
কিন্তু কেন এই রাতকে বিদায়াত বলে আখ্যা করছেন? ইবাদত বা আল্লাহকে ডাকা কি কোন গুনাহের কাজ?
আচ্ছা আমি মেনে নিলাম আপনার কথা। এখন আসি ভিন্ন বিষয়--
আমরা যারা এখন ফতোয়া দিচ্ছি তারা মাসে যে একটা দিন নির্দিষ্ট করে ইজতেমা (তাবলীগ) করছি এটা কি বিদায়াত নয়?
আমরা যে বছরে নির্দিষ্ট ৩ দিন বা ১ দিন লক্ষ্য মানুষের সমাগম (চরমোনাই) করে মাহফিল করছি এটা কি বিদায়াত নয়?
সুতরাং এসব নিয়ে তর্ক না করে যদি কেউ যে কোন কারনে যে কোন ভাবে খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করে তাহলে উৎসাহ দেন ইবাদত করার জন্য। কারণ প্রতিটি দিনই ইবাদতের দিন প্রতিটি রাত ইবাদতের রাত। বিদায়াত বিদায়াত বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না করে কিভাবে সবাইকে একটি ছত্র ছায়ায় নিয়ে আসা যায় সেই চিন্তা করুন।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন।
0 মন্তব্যসমূহ