নুসরাতকে বাঁচাতে পারল না কেউ

নুসরাত আর বেঁচে নেই

পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নুসরাত। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য তাকে সিংগাপুর নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা ভাল না থাকায় নিয়ে যাওয়া সম্ভব হয় নি।   
বুধবার রাত সাড়ে ৯টার সময় নুসরাতকে মৃত ঘোষণা করেন ডাক্তার সামন্ত। 
নুসরাত ফেনীর মেয়ে সে এই বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ঐ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার।
নুসরাতের পরিবারের অভিযোগ সে অধ্যক্ষ্যের নামে যৌন হয়রানির মামলা প্রত্যাহার না করায় অধ্যক্ষ্যের অনুসারীরা তাকে কেরোসিন দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফেনী সদর হাসাপাতালে এবং পরে শনিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ