মটোর সাইকেল যোগে সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ ভ্রমন

Sajek velly tour

সর্ববৃহৎ বাইক ট্যুরঃ  

বাংলাদেশের সর্ববৃহৎ থানা শ্যামনগর। শ্যামনগর থানা থেকে সাতক্ষীরা রাইডার্স এর উদ্যোগে সর্ববৃহৎ মটোর সাইকেল ট্যুর সম্পন্ন করে আজ বুধবার বাড়ি ফেরে কিছু সাহসী রাইডার্স।

সাতক্ষীরা রাইডার্স এর পক্ষ থেকে আশিকুর রহমান বলেন।
আমরা প্রথমে ফেসবুক গ্রুপে আমাদের ভ্রমনের কথা সবাইকে জানাই। এরপর গ্রুপের অন্যান্য অ্যাডমিন ও মোডারেটর সবার সিদ্ধান্তক্রমে কিছু জায়গা নির্ধারণ করা হয়। যা সাতক্ষীরা জেলার সর্বপ্রথম বাইক যোগে বৃহৎ ট্যুর।

তিনি বলেনঃ আমরা সকলে মিলে পার্বত্য চট্রগ্রামের সকল জায়গা ঘুরার পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী আমরা প্রথমে শ্যামনগর থেকে ঢাকা যাই। সেখানে গ্রুপের মোডারেটর সোহানুর রহমান এর বাসায় সকলে রাত্রি যাপন করি।
এরপর ভোর ৬ টায় আমরা সাজেক ভ্যালি এর উদ্দ্যেশ্যে রওনা দেই।
আমাদের যাইতে দেরি হওয়াতে আমরা ৭ তারিখ সাজেকে প্রবেশ করতে পারি নি।
অত:পর সেখান থেকে ৮ তারিখ সাজেক ভ্যালি, ৯ তারিখ রাংগামাটি। রাংগামাটির ঝুলন্ত সেতু, পেদা টিং টিং, শুভলং ঝর্না, ঝুম ঝুম ঝর্না এছাড়াও আরও অনেক জায়গা ভ্রমন করি।

১০ তারিখ আমরা বান্দরবন এসে থাকি। সেখান থেকে নীলগিরি, নিলাচল, চিম্বুক পাহাড়, স্বর্ন মন্দির ভ্রমন করি।
একই দিনে সন্ধ্যায় আমরা কক্সবাজারের উদ্যেশ্যে রওনা দেই। এবং কক্সবাজারে ১১ এবং ১২ তারিখ অবস্থান করি।
Chittagong tour

আমাদের সাথে মোট ৫ টি বাইক ছিল। এবং আমরা যারা একসাথে ছিলাম তারা হল।
১। আশিকুর রহমান
২। প্যাভেল আহমদ সাগর
৩। সোহানুর রহমান সাগর
৪। ফরহাদ হুসাইন মীম
৫। রইস মাহমুদ
৬। মুরাদ হুসাইন
৭। আনিসুর রহমান
৮। মুহাম্মাদুল্লাহ
৯। ইবরাহীম

তারা কোন ধরনের বড় সমস্যা ছাড়াই সুন্দরভাবে তাদের ভ্রমন সফল করেছে বলে জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ