ওজন কমানোর জন্য কিছু কার্যকরী কৌশল

ওজন কমানোর জন্য কিছু কার্যকরী কৌশল
ছবিঃ গুগল থেকে


ওজন কমানোর জন্য কিছু কার্যকরী কৌশল (Functioning strategies for weight loss)

সধারণত সকলেই ওজন নিয়ে খুবই চিন্তার মধ্যে থাকেন আর খুজতে থাকেন নানামুখী কৌশল। কেউ কেউ ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ ও সেবন করে থাকেন আবার অনেকে না খেয়ে সাস্থ্য কমানোর চেষ্টা করে থাকেন। তবে এসব গুলোর বাইরেও ও কিছু কৌশল আছে যা আপনার ওজন কমাতে সাহায্য করবে।
তাই আসুন জেনে নেওয়া যাক সেই কৌশল গুলো কি এবং তা কিভাবে করতে হবে।

১। পানি পান করুণ (Take a glass of water):

যখন আপনি খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিবেন তখন খাওয়া শুরু করার আগে এক গ্লাস পানি পান করুণ। কেননা খাওয়া শুরু করার আগে পানি পান করলে পেট কিছুটা ভরা ভরা অনুভব হবে। এর ফলে আপনি একটু কম খাইতে বাধ্য হবেন।
গবেষনা করে দেখা গেছে যারা নিয়মিত তিন মাস এই নিয়ম অনুযায়ী চলেছে তাদের ওজন অনেক কমে গেছে- যারা এই নিয়ম পালন করে না তাদের তুলনায়

২। ধীরে ধীরে চিবানোঃ

আমাদের মধ্যে অধিকাংশ সবাই দ্রুত খাওয়াই অভ্যস্ত কিন্তু দ্রুত খাওয়ার ফলে ওজন দ্রুত বৃদ্ধি হয়। অপরদিকে যারা ভাল ভাবে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খায় তাদের ওজন কমতে থাকে। গবেষণায় দেখা গেছে আমরা যখন খাবার খাওয়া শুরু করি সেখান থেকে ২০ মিনিট পর মস্তিষ্ক এটি অনুভব করতে থাকে যে পেট ভরে যাচ্ছে। সুতরাং তখনই খাবার খাওয়ার পরিমান ও কমে যেতে থাকে। এ জন্য চিবিয়ে চিবিয়ে খাইলে সময় ও বেশি লাগবে এবং সুযোগটি ও আপনার কাজে লাগবে।

৩। ছোট প্লেটের ব্যবহারঃ

ছোট থালায় করে খাওয়ার মধ্যে কিছু উপকার আছে যেমন ছোট থালায় খেলে খাবার অপচয় কম হয়। ছোট থালায় খেলে খাওয়ার সময় অনেক কম খাওয়া হয়, অনুমান করা হয় প্রায় ২০% কম খাওয়া হয়। এছাড়াও বড় থালায় খেলে মনের অজান্তে অনেক বেশি পরিমানে খাওয়া হয়ে যায়। সুতরাং খাওয়ার সময় ছোট থালায় খাওায়া উচিৎ।

৪। টিভি বা কম্পিউটার দেখার সময় (Watching TV):

আমরা সাধারণত যখন টিভি দেখি বা কম্পিউটার চালাই তখন কিছু খাইতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি কিন্তু এই সময় কিছু না খাওয়া উচিৎ। কারণ এই সময় খাইতে খাইতে অধিক পরিমানে খাওয়া হয়ে যায়।গবেষণায় দেখা গেছে টিভি দেখার সময় আমরা অন্য সময়ের থেকে ২৮৮ ক্যালোরি খাবার বেশি খেয়ে থাকি। সুতরাং আমাদের উচিৎ খাওয়ার সময় যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকা।

৫। হাঁটাহাঁটি করা (Walking for weight loss):

নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন। আমরা সাধারণত খাওয়ার পরে বিছানায় শুয়ে পড়ি বিশ্রাম নেয়ার জন্য কিন্তু খাওয়ার পরে বিছানায় না শুয়ে অন্তত ১০ থেকে ১২ মিনিট হাঁটাহাঁটি করুণ। আর যদি পারেন সকালে দ্রুত ঘুম থেকে উঠার অভ্যাস করুণ এবং ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে যান। কমপক্ষে ৩০ থেকে ৩৫ মিনিট হাঁটাহাঁটি করুণ এটি ওজন কমানোর জন্য খুবই উপকারী।

৬। চিনি পরিহার করুন (Avoid Sugar):

আমরা চা বা যে কোন শরবত চিনি ছাড়া খেতে পারি। চিনি ওজন খুব দ্রুত বৃদ্ধি করে তাই চিনি খাওয়া বর্জন করুণ ওজন কমাতে। যদি এভাবে নিয়ম মেনে আপনি চা বা শরবত খেতে থাকেন তাহলে ৪০০ ক্যালোরি সেভ করা সম্ভব।

৭। কোমল পানীয় (Cold Drinks):

আপনার স্বাস্থ্য ঠিক রাখতে বা ওজন কমাতে কোমল পানীয় বর্জন করুণ। কেননা প্রতি এক বোতল কোমল পানীয় থেকে আমরা পাই ১৮০ ক্যালোরি। ইহা শুধু ওজন বৃদ্ধি নয় শরীরের ও বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে অপরদিকে স্বাভাবিক পানি পান করলে শরীরের ভিতরে সতেজ থাকে। সুতরাং আমাদের উচিৎ কোমল পানীয় বর্জন করে স্বাভাবিক পানি পান করা।

তাই আসুন উপরের নিয়ম গুলো মেনে চলি এবং ওজন কমিয়ে নিজেদের শরীর সুস্থ রাখি।

আপনার যদি কোন পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ