কি লেখা ছিল রাইফেলের উপরে?

নিউজিল্যান্ডের খুনির রাইফেল

রাইফেলের উপরে লেখাটার অর্থ দাঁড়ায়..

“To take revenge for Ebba Akerlund"

২০১৭ সালের ৭ই এপ্রিল উজবেকিস্তানের এক জঙ্গি সুইডেনের স্টকহোম শহরে লড়ি চালিয়ে পিষে মেরে ফেলেছিলো ৮জনকে৷ নিহতদের মধ্যে ছিলো ১১বছর বয়সী 'Ebba Akerlund' নামের এক শ্রবণপ্রতিবন্ধী মেয়ে। স্কুল থেকে ফেরার পথে মায়ের সাথে তাকেও লড়ির নিচে পিষে মরতে হয়েছিলো। গতকাল ছিলো মেয়েটির জন্মদিন।সেই হত্যার রিভেঞ্জ নিতেই 'Ebba Akerlund'র জন্মদিনকেই বেছে নেয়া হয়।

অন্যদিকে মসজিদের হামলায় নিহতদের মধ্যে দুটি বাচ্চা ছেলেও ছিলো। হয়ত কোন একদিন এই দুই বাচ্চার হত্যার রিভেঞ্জ নিতেও কেউ লড়ি কিংবা রাইফেল নিয়ে ছুটে আসবে। নিরীহ মানুষের রক্ত ঝড়িয়ে উল্লাসে মাতবে।

মানুষের প্রতি  মানুষের প্রতিষোধ নেয়ার কি এটাই উপায়? 
এভাবেই কি একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে মানুষের অস্তিত্ব?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ