আগুনে পুড়ে গেছে শ্যামনগর ওয়ার্ল্ড ভিশন অফিস

শ্যামনগরে আগুন

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন বাদঘাটা আতরজান মহিলা কলেজের পাশে গাবুরা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব সোহরব হোসেনের ছোট ভাই মন্টু হাজীর ৩ তলা বিশিষ্ট বাড়ি যা এখন ওয়ার্ল্ড ভিশনের কাছে ভাড়া দেওয়া। সেখানে আনুমানিক রাত ২ টার সময় আগুন লাগে। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসে ফোন করা হলে তারা প্রায় .৪৫ মিনিট পর ঘটনাস্থলে এসে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুন লাগার ফলে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের থেকে জানা যায় প্রায় ২০ টি মটর সাইকেল ও একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একটি এসি ও কিছু জিনিসপত্র বিনষ্ট হয়ে যায়। তবে বাড়ির প্রধান ৩ তলা ভবনে ভালভাবে আগুন লাগার পূর্বেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনের সুত্রাপাত কিভাবে হয় এই বিষয় বাড়ির নৈশ প্রহরীর কাছে শুনলে সে কিছুই বলতে পারে নি।
বস্তুতঃ কাল সন্ধ্যায় প্রচুর ঝড় বৃষ্টির ফলে সন্ধ্যা থেকে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ