বি এন পি নেতা সাদেমের আওয়ামিলীগে যোগদান
শ্যামনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান ছাদেম তার কর্মীসমর্থকদের নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের হাতে ফুল দিয়ে এবং আওয়ামীলীগের সকল দলীয় দায়িত্ব কর্তব্য সৎ নিষ্ঠার সাথে যথাযথ ভাবে পালনের অঙ্গিকার করে তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে বার বার নির্বাচিত সংসদ সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি, এম,আকবর কবীর, বুড়িগোয়লিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমূখ।
যোগদানকালে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ছাদেকুর রহমান ছাদেম সহ তার কর্মী সমর্থকদের বাংলাদেশ আওয়ামীলীগে শুভেচ্ছা জানান।
এসময় শ্যামনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেকুর রহমান ছাদেম সহ আওয়ামীলীগে যোগদান করেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা কৃষক দলের সভাপতি আকম মুজিবর রহমান, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আছমত আলী সরদার, মুন্সিগঞ্জ ইউপি সদস্য বিএনপি নেতা সিরাজুল ইসলাম পল্টু, কৈখালি ইউপি সদস্য বিএনপি নেতা এস এম নূরুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, আব্দুল আজিজ, মোহাম্মদ আলী কাগুজী, মোছা মর্জিনা খাতুন, ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান খাঁ, শ্যামনগর উপজেলা যুবদল নেতা শহিদুজ্জামান ডালিম, রমজাননগর ইউনিয়নের ৩ নং ওয়াড বিএনপির সভাপতি আব্দুর সবুর ঢালী, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা সোবান আলী মাঝি ও রফিকুল ইসলাম প্রমুখ।


0 মন্তব্যসমূহ