সু-প্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার। সে নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল। তার ফেসবুক প্রোফাইলে ঢুকে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায়ই তার মৃত্যু হলো।
আজ ১৯ মার্চ সকাল ৭.৩০ মিনিটে বসুন্ধরা গেটে সুপ্রভাত বাসের অনিয়ন্ত্রিত গতির কারনে নিহত হয় আবরার।
এদিকে এখন চলছে সারা দেশ ব্যাপি ট্রাফিক সপ্তাহ। কিন্তু ট্রাফিক সপ্তাহে বাস বা ভারি যানবাহনের প্রতি কোন ভ্রুক্ষেপ নেই ট্রাফিক পুলিশের এমন অভিযোগ করেছেন সকলে।
আবারারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার সহপাঠীদের মধ্যে। তারা এর প্রতিবাদে সকাল থেকেই রাস্তা অবরোধ করে।
তাদের আন্দোলনে আসেন ঢাকা উত্তর সটি মেয়র আতিকুল ইসলাম। তিনি ছাত্রদের প্রতিবাদের মুখে পড়ে আবরার ফ্লাইওভার তৈরির ঘোষণা দেন।



0 মন্তব্যসমূহ