মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো অস্ট্রেলিয়ান আইনপ্রণেতার মাথায় ডিম ফাটিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদকারী “উইল কলোনি” নামক বালকটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত বীর!
অস্ট্রেলিয়ার ভিক্টরিয়া এলাকায় বসবাসকারী ১৭ বছর বয়সী এই বালক দুই হাজার ডলার জামিনে কোর্ট থেকে মুক্ত হয়েছেন. তার আইনি লড়াইয়ে সাহায্য করতে অস্ট্রেলিয়ার নামকরা অনেক আইনজীবীরা বিনাপয়সায় কেইস লড়বেন বলে জানিয়েছেন...
ফেইজবুকে দুই হাজার ডলার কোর্ট ফি সংগ্রহের জন্য আবেদন জানালে মাত্র কয়েক ঘন্টায় প্রায় বাইশ হাজার ডলার জমা পড়েছে, তার ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার বেড়ে দুই লক্ষ চব্বিশ হাজারে পৌঁছে গেছে মাত্র একদিনে...
ছোট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে তার বন্ধুদের এমন কাজ না করার জন্য আবেদন করে কিছুটা ব্যঙ্গ শুরে উইল কলোনি বলেছেন: “আমার মতো কেও রাজনীতিকদের অপমান করোনা; এদের বাঁচাতে ত্রিশ জন এসে তোমাকে চেপে ধরবে, ব্যাথা দিবে, আমি শিখেছি তবে অনেক কষ্টের রাস্তা পারি দিয়ে”...
ভিডিও ক্লিপে উইল কলোনি কোন প্রকার ভুল স্বীকার করেনি বরং নিজের কাজে গর্বিত বলেই মনে হয়েছে...
মুসলমান বিশ্বে উইল কলোনি ওরফে “এগবয়” এখন তরুণদের “আইডল” হিসাবে পরিণত হয়েছে...!


0 মন্তব্যসমূহ