ভারতীয় পাইলট আটক করার পর একটি ভিডিও প্রকাশ করছে পাকিস্তান। তাতে দেখা গেছে, চোখ বাঁধা একজন লোক বলছেন, আমি উইং কমান্ডার অভিনন্দন এবং একজন পাইলট। আমার সার্ভিস নম্বর-২৭৯৮১।-খবর ইন্ডিয়া টুডের।পাকিস্তানের সেনা কর্মকর্তারা বলেন, আমাদের স্থলবাহিনী দুই ভারতীয় পাইলটকে আটক করেছে। তাদের একজন আহত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছায় তাকে ভালো করে যত্ন নেয়া হবে। এছাড়া আরেকজন আমাদের সঙ্গেই আছেন।
তবে কোনো সামরিক লক্ষবস্তুতে হামলা করা হবে না বলে তিনি জানিয়েছেন। আসিফ গফুর বলেন, আমাদের হামলায় কোনো প্রাণক্ষয় হয়নি। নিজেদের এখতিয়ারের ভেতরেই আমরা ছিলাম এবং আমরা হামলা চালিয়েছি।পাকস্তানের এই জেনারেল বলেন, আমরা পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না। পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উত্তেজনাকে এড়িয়ে চলছে।পাকিস্তানের পররাষ্ট্র দফতার বলছে, ন্যূনতম প্রমাণ ছাড়াই ভারত কথিত সন্ত্রাসীদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু পাকিস্তানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কার্যক্রমের উপভোগের বিরুদ্ধে আমরা প্রতিশোধের অধিকার রাখি।


0 মন্তব্যসমূহ