শুরুতেই বলে নেয়া ভাল। আমার বাইকের নাম Fazer fi v2
সমস্যা ১:
কিছুদিন আগে আমার বাইক গিয়ারে দেওয়া থাকলে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। আবার নিউট্রল করলে চাবি অন দেখাচ্ছে। ক্লাস চেপে ধরলে ও অন দেখাচ্ছে।
সমস্যা ২:
যখন বাইক চালাচ্ছি কিছুদূর যাওয়ার পর পর একটু ধাক্কা দিচ্ছে। কিন্তু অফ হয়ে যাচ্ছে না। এমন মনে হচ্ছে কেউ মনে হয় বাইক ধরে ধাক্কা দিচ্ছে।
এই সমস্যা কেন হয়েছে বলে আপনার মনে হয়? একটু ধৈর্য্য ধরুন আমিই বলে দিচ্ছি।
এই সমস্যা ২টি বাহির করার জন্য বাইকের প্রায় সব গুলো তার চেক করলাম। এমনকি ক্লাস এর সকল তার খুলে ফেললাম। কিন্তু কোন সমস্যা খুজে পেলাম না।
এরপর চিন্তা করলাম যেহেতু ফুয়েল ইন্জেকশন এর বাইক তাই যেই মটর আছে সেখানে সমস্যা হতে পারে।
সেটা ও যথারীতি খুলে চেক করা হল কিন্তু সেখানে সামান্য ও সমস্যা হয় নি। ওহ হ্যাঁ আপনারা যারা ফুয়েল ইঞ্জেকশন এর বাইক চালান তারা প্রতি ১০ হাজার কিঃমিঃ চালানোর পর পর মটর পরিস্কার করে নিবেন। যদি মটরে ময়লা জমে যায় তাহলে স্টার্ট নিবে না। স্টার্ট নিলে ও কিছুদূর যেয়ে বন্ধ হয়ে যাবে। আর কখন ও অকটেন ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না।

যাইহোক আমি এখন ও কোন সমস্যা খুজে পেলাম না। 😢😢
কিছুক্ষন চুপচাপ থেকে বাইকের সব দিক ঘুরে ঘুরে দেখতে থাকলাম।
অত:পর সমস্যা সামনে ধরা পড়ল। খুবই সাধারন সমস্যা কিন্তু এর জন্য যে এত কষ্ট করতে হবে বুঝতে পারি নি।
সমস্যা ছিল ব্যাটারি থেকে একটি তার ছাড়িয়ে গিয়েছিল কিন্তু সহজে চোখে পড়ার মত নয়।
অতপর তার লাগিয়ে দেয়ার পর এখন খুব ভালভাবেই বাইক চালাতে পারছি।
আপনারা এমন কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন।

0 মন্তব্যসমূহ